বঙ্গবন্ধু মহাসড়কে হাইওয়ে পুলিশের কার্যক্রম শুরু হচ্ছে শীঘ্রই Desk Desk News প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, জুন ২, ২০২১ নিজস্ব প্রতিবেদক:-সিলেট ভোলাগঞ্জ মহাসড়কে শৃংখলা ফেরাতে ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ অপরাধ দমনে হাইওয়ে পুলিশের কার্যক্রম শুরু হচ্ছে শীঘ্রই। ভোলাগঞ্জ হাইওয়ে পুলিশ নামে নতুন এ থানা স্থাপন করার লক্ষে হাইওয়ে পুলিশের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল গতকাল (আজ) বুধবার দুপুরে সিলেট ভোলাগঞ্জ সড়ক পরিদর্শন করেন।প্রতিনিধি দল বেশ কয়েকটি স্থান পরিদর্শন করেন এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিকদের সাথে আলাপ করে বর্নি এলাকায় হাইওয়ে থানার স্থান প্রাথমিক ভাবে নির্ধারন করেন। গোয়াইনঘাট সরকারি কলেজের প্রিন্সিপাল ফজলুল হক,দক্ষিণ রনিখাই ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান রুকন প্রতিনিধি দলকে জানান ভোলাগঞ্জ সিলেট -ঢাকা রুটে প্রতিদিন নৈশকোচ চলাচলের পাশাপাশি ভোলাগঞ্জ স্থলবন্দর থেকে প্রতিদিন কয়েক হাজার পাথরবাহী ট্রাক নিরাপত্তা-ঝুঁকি নিয়ে চলাচল করছে। মালিক-শ্রমিকদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে এই আঞ্চলিক মহাসড়কে নৈশকালীন টহল ও হাইওয়ে থানা স্থাপনের দাবি জানিয়ে আসছে।দেরিতে হলেও হাইওয়ে থানার কার্যক্রম শুরু করার উদ্যোগ নেয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।প্রতিনিধি দলের নেতৃত্ব দেন হাইওয়ে পুলিশ সিলেট অঞ্চলের প্রধান পুলিশ সুপার শহীদুল্লাহ, সহকারী পুলিশ সুপার মাসুদ করিম , তামাবিল হাইওয়ে থানা পুলিশের ওসি মাহবুবুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মু আবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আলকাছ আলী,আওয়ামীলীগনেতা এখলাছুর রহমান, শ্রমিকনেতা আজির উদ্দিন,আলিরজা প্রমুখ। (সি/স-০২ জুন-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: