বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ কোম্পানীগঞ্জ শাখা কমিটিতে কে কে আছেন

প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, জুন ৭, ২০২১

 

বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলা শাখায় নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে। রবিবার (০৪ জুন) বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী মো. আজহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ হৃদয়ের স্বাক্ষরিত সংগঠনে প্যাডে ০৬ মাস মেয়াদি কমিটির অনুমোদন দেয়া হয়।

মোঃ শফিকুল ইসলাম আল মাহমুদ সভাপতি ও মোঃ সেলিমকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটির অন্যান্যরা হচ্ছে মোঃ দুলাল আহমদ (জুলহাস) সিনিয়র সহ সভাপতি, মোঃ সাদক আলী সহ সভাপতি, মোঃ মনিরুল হক, মোঃ মনির মিয়া, মোঃ জামাল উদ্দিন,

যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ আব্দুল কাদির, মোঃ ইমরান আহমদ, মোঃ শহিদুল ইসলাম, মোঃ বশির আহমদ সাংগঠনিক সম্পাদক, মোঃ শাহাজাহান এবং মোঃ জুয়েল আহমদকে তথ্য ও গবেষণা বিষায়ক সম্পাদক নির্বাচিত করা হয়।

অনুমোদিত কমিটিকে আগামী দুই (০২) মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার জন্য কেন্দ্র ও জেলা থেকে নির্দেশনা দেয়া হয়েছে।

(সি/স-০৭ জুন-তা/ই)