ভোলাগঞ্জে গলায় ফাস দিয়ে যুবকের আত্মহনন

প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, জুন ৩০, ২০২২

সিলেটের ভোলাগঞ্জ উত্তর পাড়ায় গলায় ফাঁস দিয়ে জাবেদ মিয়া নামে এক যুবক আত্মহত্যা করেছে। আত্মহননকারী একই গ্রামের গনি মিয়ার ছেলে।

বৃহস্পতিবার রাত ৯টায় নিজ বসত ঘরে আত্মহত্যা করেন জাবেদ মিয়া। নিহতের লাশ বর্তমানে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ সুকান্ত চক্রবর্তী।