র্যাব ৯ এর নতুন অধিনায়ক লেঃ কর্ণেল আবু মুসা মোঃ শরীফুল ইসলাম Desk Desk News প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, মে ১৮, ২০২০ সিলকো ডেস্ক:-আজ সোমবার (১৮ মে) সিলেট র্যাব-৯ এর নতুন অধিনায়ক হিসেবে যোগদান করেছেন লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলাম। সিলেটে যোগদান করার আগে তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর, ঢাকাতে কর্মরত ছিলেন। গত ১৪ মে তিনি র্যাব সদর দপ্তরে যোগদান করেন। পরবর্তীতে তাঁকে র্যাব-৯, সিলেট এর অধিনায়ক হিসেবে বদলী করা হয়। উলেখ্য, গত ৪ নভেম্বর র্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মোঃ আসাদুজ্জামান র্যাব ফোর্সেস সদর দপ্তর ( প্রশাসন ও অর্থ উইং) এ বদলী হন। নতুন অধিনায়ক লেঃ কর্ণেল আবু মুসা মোঃ শরীফুল ইসলাম যাতে ন্যায়, নিষ্ঠা ও সততার সহিত দায়িত্ব পালন করতে পারে এই বিষয়ে সিলেট বাসীর কাছে দোয়া ও সহযোগীতা কামনা করেছেন। সূত্র:- দৈনিক জাগ্রত সিলেট (সি/স-১৮ মে-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: