মুমূর্ষু অবস্থায় বদরুদ্দিন কামরান,এয়ার এম্বুল্যান্সে ঢাকা গেলেন Desk Desk News প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, জুন ৭, ২০২০ সিলকো ডেস্ক:-করোনায় আক্রান্ত সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদরউদ্দিন আহমদ কামরানের শারীরিক অবস্থা শঙ্কাজনক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টা ৪০মিনিটে কামরানকে নিয়ে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার পথে রওয়ানা দিয়েছে। এর আগে বিকেল সোয়া ৫টার দিকে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ অ্যাম্বুলেন্সে করে বদর উদ্দিন কামরানকে শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে প্রায় ঘন্টাখানেক রানওয়েতে অ্যাম্বুলেন্সটি অপেক্ষমান ছিলো। পরে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে কামরানকে নিয়ে ঢাকা থেকে আসা বাংলাদেশ সেনাবাহিনীর এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার পথে উড়াল দেয়। এর আগ রবিবার দুপুরের পর থেকে কামরানের শারীরিক অবস্থার অবনতি হয়। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর তার ফুসফুস ও লিভারে ইনফেকশন পাওয়া যায় বলে পারিবারিক সূত্র ও চিকিৎসকরা নিশ্চিত করেছেন। সেজন্য তাকে চিকিৎসকরা দ্রুত ঢাকায় প্রেরণের নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কামরানের চিকিৎসার দায়িত্ব নিয়ে তাকে ঢাকায় নেয়ার ব্যবস্থা করেছেন। কামরানের জন্য প্রধানমন্ত্রী নিজে উদ্যোগী হয়ে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠান। এর আগে শুক্রবার তিনি করোনা আক্রান্ত শনাক্ত হলে বাসাতেই ছিলেন। পরে শনিবার তার জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় হাসপাতালে নেয়া হয়। শারীরিক অস্থার অবনতি হলে তাকে শনিবার শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। (সি/স-০৭জুন-তা/ই) সৌজন্যে:-একাত্তরের কথা SHARES স্বাস্থ্য বিষয়: