এসএমপি উপ পুলিশ কমিশনার জেদান আল মূসা (মিডিয়া) করোনায় আক্রান্ত Desk Desk News প্রকাশিত: ৯:২৫ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০২০ সিলকো ডেস্ক:–করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা। গণমাধ্যমকে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে তার শরীরের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে। এর আগে গত ১১ জুন করোনা পরীক্ষার জন্য ওসমানী হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা দিয়েছিলেন তিনি। এ ব্যাপারে জেদান আল মুসা গণমাধ্যমকে বলেন, গত শুক্রবার আমি পরীক্ষার জন্য নমুনা দেই। আজ আমার রিপোর্ট পজিটিভ এসেছে। আগে শরীরে করোনার কিছু উপসর্গ থাকলেও এখন ভালো আছি। (সি/স-১৫ জুন-তা/ই) SHARES স্বাস্থ্য বিষয়: