কামাল লোহানীর মৃত্যুতে প্রবাসীকল্যাণ মন্ত্রীর শোক

প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, জুন ২০, ২০২০

সিলকো ডেস্ক:-একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু নাইম মোহাম্মদ মোস্তফা কামাল খান লোহানীর (কামাল লোহানী) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

আজ শনিবার (২০ জুন) এক শোকবার্তায় মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, এদেশের সাংবাদিকতার জগতে কামাল লোহানী একটি বিশিষ্ট নাম। সাংবাদিকতা জগতে তাঁর অবদান অনস্বীকার্য। দেশের শিল্পাঙ্গনেও তিনি নেতৃত্ব দিয়েছেন সাবলীলভাবে। তিনি বলেন, কামাল লোহানীর মৃত্যুতে জাতি এক মেধাবী সন্তানকে হারালো। এদেশের শিল্প- সাহিত্য -সাংস্কৃতিক অঙ্গনে উল্লেখযোগ্য অবদানের কারণে তিনি দেশবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবেন।

মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

(সি/স-২০ জুন-তা/ই)