সাংবাদিক কামাল লোহানীর মৃত্যুতে কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের শোক প্রকাশ

Desk Desk

News

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, জুন ২১, ২০২০

স্টাফ রিপোর্টার:-একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু নাইম মোহাম্মদ মোস্তফা কামাল খান লোহানী (কামাল লোহানী)’র মৃত্যুতে কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ সকল সদস্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহির রায়হান, সাধারণ সম্পাদক তারিকুল,সিনিয়র সহ সভাপতি ওবাইদুল ইসলাম,সহ সভাপতি জাকির হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম নোমান,কোষাধ্যক্ষ আপন তাহসান,দপ্তর সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আফজাল হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহ আলম স্বাধীন, পাঠাগার বিষয়ক সম্পাদক আহসান হাবিব মাহিন
কার্যকরী সদস্য সাইফুল ইসলাম, মোহাম্মদ সফাত উল্লাহ্, এনামুল হক, শাকিল ইসলাম মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

(সি/স-২১ জুন-তা/ই)