দিরাইয়ে পানিবন্দি শতাধিক বাড়ি Desk Desk News প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, জুন ৩০, ২০২০ আবুওয়াক্কাছ খাঁন সুমন:-সুনামগঞ্জের দিরাইয়ের প্রধান নদী কালনীতে অতিরিক্ত মাত্রায় পানি বৃদ্ধির ফলে পানির নীচে তলিয়ে গেছে অর্ধশতাধিক বাড়ি ঘর রাস্তা ঘাট। আজ মঙ্গলবার (৩০ ই জুন) সরেজমিনে ঘুরে দেখা যায়, বিগত কয়েক দিন ধরে থেমে থেমে প্রবল বৃষ্টিপাত হওয়ার পাশা-পাশি ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় দিরাইয়ের কালনী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।সেই সাথে খাল-বিল এবং হাওর গুলোতে তরতর করে পানি বাড়ছে। যার ফলে বাড়ীর আঙ্গিনায় পানি ছুই ছুই করছে। পানির নীচে তলিয়ে গেছে রাস্তা ঘাট। উপজেলার ছোট ছোট বাজারগুলিতে পানি বৃদ্ধি পাওয়ায় বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। এখনো বিপদ সীমা অতিক্রম করে যাচ্ছে পানি। দিরাই উপজেলা বাসীর মনে দেখা দিল অকাল বন্যা এবং শঙ্কিত হয়ে পড়েছেন মানুষ।উপজেলার নিম্নাঞ্চল এলাকাগুলোতে বসবাসকারীরা পানি বন্দি অবস্থায় দিন কাটাচ্ছে। এই বিষয়ে উপজেলার নিম্নাঞ্চলের পুকিডর গ্রামের আলমগীর ও একাধিক ব্যাক্তি তাদের মতামত ব্যাক্ত করতে গিয়ে বলেন, থেমে থেমে প্রবল বৃষ্টিপাত হওয়ার পাশাপাশি মেঘালয়ের পাহাড়ি ঢলের পানিতে নদ-নদী ও হাওরের পানি ক্রমাগত বৃদ্ধি পেয়ে আমাদের রাস্তা ঘাট পানির নীচে তলিয়ে গেছে। মহামারী করোনাভাইরাস এর দুর্যোগকালীন সময়ে প্রবল বর্ষন আর মেঘালয়ের পাহাড়ি ঢলের পানি কালনী ও অন্যান্য নদী দিয়ে প্রবাহিত হয়ে আগাম বন্যা এবং সাধারণ মানুষে মনে বিরাজ করছে সংশয়।গোচারণ তৃণভূমি তলিয়ে যাওয়ায় খাদ্য সঙ্কটে আছে লক্ষাধিক গবাদি পশু। অতিরিক্ত পানির বৃদ্ধি পাওয়ায় প্রধান প্রধান রাস্তাগুলোতে নৌকাই যেন প্রধান বাহন হয়ে পড়েছে। (সি/স-৩০ জুন-তা/ই) SHARES প্রচ্ছদ বিষয়: