দিরাই থানা গ্রুপ -DTG’র রচনা প্রতিযোগিতা ৩য় পর্বের পুরষ্কার বিতরণ। Desk Desk News প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০ আবুওয়াক্কাছ খান সুমন:- সুনামগঞ্জের দিরাইয়ে র ফেইসবুক ভিত্তিক সামাজিক সংগঠন দিরাই থানা গ্রুপ – DTG ‘র আয়োজিত ফেইসবুক ভিত্তিক রচনা প্রতিযোগিতা ৩য় পর্বের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। আজ ৭ জুলাই দুপুর ১২ঘটিকায় DTG ‘র অস্থায়ী কার্যালয়ে উক্ত সংগঠনের সভাপতি বকুল আহমেদ চৌধরীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক জাকির হুসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এই সময় ১ম বিজয়ী হাফিজ আরিফুল ইসলাম তানভীরের হাতে নগদ অর্থ ৩ হাজার টাকা, ২য় বিজয়ী সুফিয়ান সর্দার মিলাদের হাতে নগদ অর্থ ৩ হাজার টাকা এবং ৩য় বিজয়ী সিহাব উদ্দীনের হাতে নগদ অর্থ ২ হাজার টাকা তুলে দেয়া হয়। উক্ত সংগঠনের উপদেষ্টা শামসুজ্জামান ঝুনু ভাইয়ের পক্ষ থেকে বৃক্ষরোপণের জন্য আরও দুই হাজার টাকা করে প্রতিযোগিদের বিজয়ী ৩ জন ও বিশেষ পুরস্কার হিসেবে আরও ২ জন কে সহ সবার হাতে আরো ১০ হাজার টাকা তুলে দেয়া হয়। এছাড়া বিশেষ পুরষ্কার হিসাবে সালমান আহমেদ কে সম্মানিত করা হয়। এসময় উপস্থিত ছিলেন দিরাই থানা গ্রুপের সম্মানিত সভাপতি বকুল আহমেদ চৌধরী সহ সাধারণ সম্পাদক সুহান আহমেদ রনি, সাংগঠনিক সম্পাদক জাকির হুসেন, অর্থ সম্পাদক মহাদেব দাস অনিক, সহ অর্থ সম্পাদক মাহমুদ হাসান বুলবুল, এবং সদস্য মুহাম্মদ আইয়ুব খান প্রমুখ। (সি/স-০৭ জুলাই-ফ/আ) SHARES জাতীয় বিষয়: