২ নং আমগাঁও ইউনিয়নে প্রিয় থেকে জনপ্রিয় হয়ে উঠেছেন শরিফ উদ্দিন সরকার শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০ লিমনউজ জামান (হরিপুর প্রতিনিধি):-২ নং আমগাঁও ইউনিয়নে প্রিয় থেকে জনপ্রিয় হয়ে উঠেছেন শরিফ উদ্দিন সরকার। শরিফ উদ্দিন সরকার ২ নং আমগাঁও ইউনিয়নের প্রবীণ নেতা। তিনি ঠাকুরগাঁও জেলা আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক। করোনার এই মহামারি পরিস্থিতিতে দেশ যখন থমথমে অবস্থা এরপরেও থেমে নেই শরিফ উদ্দিন সরকার। এই মহামারিতে নিজের জীবনকে বিলিয়ে দিয়ে মাঠে রয়েছেন তিনি। হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক হতে শুরু করে এলাকার ছোট ফুটবলারদের মাঝে ফুটবল পর্যন্ত বিতরণ করেছেন তিনি। আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রামে দিন থেকে রাত পর্যন্ত সময় দিয়েই চলেছেন তিনি। জানা গেছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী তিনি এবং আওয়ামী লীগের মনোনয়নের দৌড়েও তিনি এগিয়ে। শরিফ উদ্দিন সরকারের সাথে কথা বলে জানা গেছে, তিনি বলেন জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আমি অনেকটাই আশাবাদী ২নং আমগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী হওয়ার। তিনি আরো বলেন জনগণ যেহেতু আমাকে চায় আমি নির্বাচন করতে ইচ্ছুক এবং জনগণের সেবায় সবসময় নিজেকে বিলিয়ে দিয়ে চায়। নাম প্রকাশে অনিচ্ছুক ২নং আমগাঁও ইউনিয়নের একজন ভোটার বলেন শরিফ উদ্দিন সরকার অনেক ভালো মানুষ স্থানীয় বিভার হতে শুরু করে অনেকটা জায়গাজুরেই রয়েছেন তিনি। তিনি ছাত্রনেতা নেতা থেকে শুরু করে জনগণের নেতায় পরিণত হয়েছেন। আগামী স্থানীয় সরকার নির্বাচনে আমরা শরিফ উদ্দিন সরকারকেই চায়। (সি/স-২২ সেপ্টেম্বর-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: