কোম্পানীগঞ্জের খাগাইলে ২২৫ বোতল ভারতীয় মদ সহ মাদক ব্যাবসায়ী রাব্বি গ্রেফতার Desk Desk News প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২০ নিজস্ব প্রতিবেদক:-সিলেটের কোম্পানীগঞ্জ খাগাইল থেকে ২ শত ২৫ বোতল মদ সহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে এএসআই আলমগীর হোসেন। শুক্রবার ভোর ৬ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিক্তিতে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো ক ০৩- ৭৭৪২) সহ রাব্বি (১৯) নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাব্বি মিয়া সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ইছগাঁও গ্রামের আনফর আলী পুত্র। উদ্ধারকৃত মাদক ও প্রাইভেটকারটিকে জব্দ দেখিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল বলেন,কোম্পানীগঞ্জের মাদক ব্যাবসায়ীদের যত শক্তিশালীই সিন্ডিকেট থাকুক না কেন তাদের বিরুদ্ধে আমার যুদ্ধ ঘোষণা। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলামান থাকবে। (সি/স-১৮ ডিসেম্বর-তা/ই) SHARES প্রচ্ছদ বিষয়: