মোহাম্মদ আলীর হাত ধরে কোম্পানীগঞ্জ বিআরডিবির নবযাত্রা শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২১ স্টাফ রিপোর্টার:-১৯৮৩ খ্রিষ্টাব্দে কোম্পানীগঞ্জ বিআরডিবির (ইউসিসিএ)যাত্রা।দীর্ঘ ৩৯ বছরে কোম্পানীগঞ্জ বিআরডিবি চেয়ারম্যান পেয়েছে সর্বমোট ৭ জন।বিআরডিবির যাত্রা পথে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়ে ছিলেন উপজেলার ভোলাগঞ্জ গ্রামের মাসুক মিয়া (১বার)। এরপর একাধারে বৃহত্তর ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুরাদ আলী (৩ বার) পাড়ুয়া গ্রামের ইন্তাজ আলী (১ বার) ইসলাম পুর গ্রামের হুমায়ুন কবির মুছব্বির (১ বার) মধ্য রাজনগরের আব্দুল মতিন (১ বার) ইসলামপুর পশ্চিম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন (২ বার), টুকের গাঁও গ্রামের সফর মিয়া (১ বার) করে নির্বাচিত হোন।সর্বশেষ নতুন বিআরডিবির চেয়ারম্যান নির্বাচিত হোন মোহাম্মাদ আলী। উপজেলা সমবায় অফিসার আজিজুল হককে সভাপতি করে বিআরডিবির নির্বাচনী তফসিল ঘোষণা করা হয় ১৭ ডিসেম্বর।গত ২৯ ও ৩০ ডিসেম্বর মনোনয়ন পত্র সরবরাহ এবং ৩ জানুয়ারী মনোনয়ন দাখিলের জন্যে নির্ধারিত ছিল।চেয়ারম্যান পদে তিন জন আবেদন ফরম ক্রয় করলেও তরুণ সমাজ হৈতেশী মোহাম্মদ আলীর সম্মানে সবাই মনোনয়ন পত্র প্রত্যাহার করেন।সেই সাথে ভাইস চেয়ারম্যান ও পরিচালক পদে একাধিক প্রার্থী না থাকায় মোহাম্মদ আলী সহ, ভাইস চেয়ারম্যান পদে ইকবাল হোসাইন আরিফ ও পরিচালক পদে চাঁন মিয়া,রুহুল কুদ্দুছ,রেখা রাণী বিস্বাস,জয়নাল আবেদিন বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হোন।অবশেষে নির্বাচন পরিচলনা কমিটির সিদ্ধান্তক্রমে আনুষ্টানিকভাবে আজ ২৬ জানুয়ারী মঙ্গলবারে মোহাম্মদ আলী সহ সবাইকে নির্বাচিত ঘোষণা করেন। স্বচ্ছ ও তরুণ সমাজসেবী হিসেবে বেশ পরিচিত মুখ ও উপজেলা বিআরডিবির সর্বকনিষ্ট চেয়ারম্যান মোহাম্মদ আলীকে পেয়ে স্থানীয় সমবায়ীরা বেশ আনন্দিত। ক্ষুদ্র সমবায়ী ও উপজেলা বিআরডিবির পরিচালক রেখা রাণী বিস্বাস বলেন,মোহাম্মদ আলী ভাইকে উপজেলা বিআরডিবির চেয়ারম্যান পদে পেয়ে আমরা অত্যন্ত খুশি। বিনা প্রতিদন্দিতা বিআরডিবির চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে প্রতিবেদককে মোহাম্মদ আলী জানান,আমার প্রথম টার্গেট হচ্ছে বিআরডিবি’র (ইউসিসিএ) খেলাপি ঋনগুল উত্তোলন করা। ঝিমিয়ে পড়া সমিতি গুলো চাঙ্গা করা।বিআরডিবির (ইউসিসিএ) আওতাধীন উপজেলার প্রতিটি সমবায়ীকে অর্থ সঞ্চয় বৃদ্ধিতে উদ্বোদ্ধ করে যাবো।কারন আমাদের আজকের সঞ্চয় আগামী ভবিষ্যৎয়ের ভিত গড়বে। (সি/স-২৭ জানুয়ারী-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: