প্রবাসী কল্যাণ মন্ত্রী ও বিশিষ্ট জনকে নিয়ে কটুক্তি: গোয়াইনঘাটের রাজ্জাক আটক শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৩:০৬ পূর্বাহ্ণ, মে ৫, ২০২১ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ এবং উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান সহ বিশিষ্ট ব্যাক্তিদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর ও ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্যে মন্তব্য করার দায়ে এক তথ্য সন্ত্রাসী যুবককে আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১১ টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ছৈলাখেল ৮ম খন্ড এলাকা থেকে এসআই লিটন রায় একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে রাশেদ আলম রাজ্জাক (৩৫) নামের এক তথ্য সন্ত্রাসীকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃত যুবক গোয়াইনঘাট থানাধীন লাখেপাড় এলাকার ছৈলাখেল ৮ম খন্ড গ্রামের আব্দুল জলিলের ছেলে। ওই যুবকের বিরুদ্ধে গোয়াইনঘাট উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শাহীন আহমদ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। যার মামলা (নং-০৪- তারিখ- ০৪/০৫/২০২১ ইং)। মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়াইনঘাট উপজেলা আওয়াামীলীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল ফেসবুকে একটি পোষ্ট করেন। সেই পোষ্টের নিচে ওই তথ্য সন্ত্রাসী যুবক রাজ্জাক মন্তব্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ এবং উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানকে নিয়ে কটুক্তি করেছে। এই তিনজন ছাড়াও উপজেলার বিভিন্ন বিশিষ্ট ব্যাক্তিদের বিরুদ্ধে ফেসবুকে বাজে মন্তব্য করে আসছে এই যুবক। এই তথ্য সন্ত্রাসী যুবক শীর্ষ পাথর খেকো চাঁদাবাজ আলীম উদ্দিনের চাঁদার টাকা উত্তোলন করতো। বর্তমানে ধর্ষণসহ একাধীক মামলায় আলীম উদ্দিন কারাগারে রয়েছে। যার ফলে রাশেদ আলম রাজ্জাক কোন আয়ের উৎস না পেয়ে কিছু বখাটে যুবক নিয়ে জাফলংয়ে গড়ে তোলেছে একটি চক্র। এই চক্রের মাধ্যমে প্রতিনিয়ত বিশিষ্ট ব্যাক্তিদের বিরুদ্ধে ফেসবুকে অপ-প্রচার নামক গুজব চালিয়ে যাচ্ছে। গোয়াইনঘাট থানা পুলিশের এসআই লিটন রায় তথ্য সন্ত্রাসী যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সে বর্তমানে থানা হাজতে রয়েছে আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে। (সি/স-০৫ মে-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: