সিলেট তামাবিল মহাসড়কে দুর্ঘটনা রোধে যুবকদের কর্মসূচী অব্যাহত শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, মে ৬, ২০২১ জৈন্তাপুর প্রতিনিধি:- সিলেট তামাবিল মহাসড়কে সড়কে দুর্ঘটনা রোধে জৈন্তিয়া প্রবেশ গেইটে স্থানীয় যুবকের উদ্যোগে সচেতনতা মূল কর্মসূচী অব্যাহত। গত সোমবার থেকে শুরু হওয়ায় চলমান কর্মসূচী অব্যাহত রেখে তারা তৃতীয় দিনেরমতো (৬ মে বৃহস্পতিবার) জৈন্তিয়া প্রবেশ গেইট ঘাটেরচটি আইসক্রিম ফ্যাক্টর এলাকায় গাড়ি থামিয়ে প্রতি গাড়ির ড্রাইভারদের সর্তকতা অবলম্বন করে গাড়ি চালাতে পরামর্শ ও তাদেরকে চকলেট দিচ্ছে। পাশাপাশি যাদের চুখ দেখে ঘুমন্ত মনে হচ্ছে তাদের চুখ মুখ পানি দিয়ে দোয়ে দেওয়া হচ্ছে। তাদের এমন উদ্যোগে কে স্বাগত জানিয়ে সমাজের সামাজিক রাজনৈতিক, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণির মানুষ তাদের কাজের প্রশংসা করে তাদের কর্মসূচীতে অংশগ্রহন নিচ্ছেন । তাদের কে সবাই উৎসাহ দিয়ে বলছে তাদের এমন উদ্যোগ যেন অব্যাহত থাকে। আজকের কর্মসূচীতে উপস্থিত ছিলেন সিলেট মহান নগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জাগিরদার, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি ডিগ্রি কলেজর ইংরেজি বিভাগের প্রভাসক হুসেইন রাফি আম্বিয়া,জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য বাদশাহ মিয়া, জাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, আবু হুরায়রা, লুৎফর রহমান, জসিম উদ্দিন , শিপন,মুন্না,সেলিম,নাহিদ ছাব্বি, মিছবা,রুবেল,আশরাফ,হোসেন,সোহেল,ইমন, জাবলু প্রমুখ। উল্লেখযোগ্য যে গত( ২ মে) রবিবার জৈন্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে ৩ টি সড়ক দুর্ঘটনায় ৯ জন ও খাদিমপাড়া ইউনিয়নের জালাল নগরে ১ জন মৃত্যু হয়। এ সড়ক দুর্ঘটনায় গুলোয় মহিলা শিশু সহ ১০ জনের প্রাণ হানী হয়। এবং দুর্ঘটনায় বেশ কয়েকজন গুরুত্ব অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। (সি/স-০৬ মে-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: