৮২ বোতল ফেনসিডিল সহ কোম্পানীগঞ্জে একজন আটক শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২২ কোম্পানীগঞ্জে ৮২ বোতল ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম জবি উল্লাহ (৩৬)। সে উপজেলার দক্ষিণ ঢালারপাড় গ্রামের আব্দুর রহমানের পুত্র । পুলিশ সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ থানার এসআই আজিজুর রহমান,এএসআই মোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে চানপুর সাকিনস্ত হ্রদয় মিয়ার দোকানের উত্তর দিকে খায়েরগাঁওগামী গ্রামের পাকা রাস্তার উপর থেকে ৮২ বোতল ভারতীয় ফেনসিডিল সহ জবি উল্লাহকে গ্রেফতার করেন। কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল ইসলাম বলেন, কোম্পানীগঞ্জে যেখানেই মাদকের সন্ধান পাওয়া যাবে মাদক নির্মূলে অভিযান পরিচালনা করা হবে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হচ্ছে। Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: