পুকুরের মাছ লুটপাট ঠেকাতে প্রতিপক্ষের হাতে যুবক খুন। শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৬ বিশেষ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা ও জমিজমা সংক্রান্তের জেরে চাচাতো ভাইয়ের হামলায় আক্তার হোসেন (২৫) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ আগস্ট) ভোর ৫টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে রোববার দিবাগত রাত ১টার সময় উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের বতুমারা নোয়াগাঁও গ্রামের কাছাকাছি ধূপড়িরপাড় বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে আক্তার হোসেন টেটাবিদ্ধ হয়ে ঘোরতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত আক্তার হোসেন উত্তর রনিখাই ইউনিয়নের মো.কালা মিয়ার ছেলে। নিহতের বাবা মো. কালা মিয়া অভিযোগ করে বলেন, তাঁর প্রতিবেশী তাজউদ্দিন ও তাঁর লোকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা ও মাছের জলাশয় নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরেই তাঁর ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন। প্রবাসে থাকা নিহতের বড় এডভোকেট আলমগীর হোসেন আকাশ দাবী করেন, নজির আহমদ নামে এক ব্যক্তির প্ররোচনায় তার ভাইয়ের উপর হামলা করেন তাজ উদ্দিন গ্রুপ। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। এ ঘটনায় জুয়েল (২২) নামে একজন আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি সংঘর্ষে আহত হওয়ায় বর্তমানে সে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিবেদককে জানান, এ ঘটনায় জুয়েল নামে একজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। Download News PhotoCard SHARES অপরাধ বিষয়: