দোয়ারাবাজারে পল্লীবন্ধু এরশাদের জন্মদিন পালিত শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২২ দোয়ারাবাজার প্রতিনিধি: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে আলোচনাসভা ও কেককাটা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার পান্ডারগাঁও শ্রীপুরবাজারে জাপা’র স্থানীয় কার্যালয়ে এক আলোচনাসভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দোয়ারাবাজার উপজেলা জাপা’র সভাপতি আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবদুল আওয়াল, উপজেলা জাপা’র সহসভাপতি সৈরত আলী তালুকদার সমাই, সাংগঠনিক সম্পাদক নুর হোসেন আবদুল্লাহ প্রমুখ। পল্লীবন্ধু এরশাদের জন্মদিন পালন অনুষ্ঠানে জাতীয় পার্টির ইউনিয়ন ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনাসভায় আলহাজ্ব জাহাঙ্গীর আলম বলেন, দেশজুড়ে দ্রব্যমূল্যের যে অস্থিরতা শুরু হয়েছে তা অনতিবিলম্বে ক্ষমতাসীন সরকারকে হস্তক্ষেপ করতে হবে। পবিত্র রমজানকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রয়ক্ষমতার ভেতর নিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এঁর আদর্শে উজ্জীবীত হয়ে তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে হবে। SHARES গণমাধ্যম বিষয়: