কোম্পানীগঞ্জ বাসীকে ইমরান জাকিরের নববর্ষের শুভেচ্ছা

প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১৪, ২০২২

 

হাজার হাজার বছরের বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় আন্তরিক সচেতনতাই হোক নববর্ষের অঙ্গীকার, বলেছেন সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক ইমরান জাকির।
গতকাল বুধবার বঙ্গাব্দ ১৪২৯ আগমন উপলক্ষে গণমাধ্যমকর্মীসহ দেশে ও বিদেশে বসবাসরত সকল বাংলা ভাষাভাষীর জন্য নববর্ষের প্রাক্কালে দেয়া শুভেচ্ছাবার্তায় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। ইমরান জাকির তার বার্তায় বলেন, ‹যে ভাষার জন্য বাঙালিরা প্রাণ দিয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে মাটির মায়ায় দেশের সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে জীবন উৎসর্গ করেছে, সেই ভাষা ও মাটির সংস্কৃতি ও ঐতিহ্য বুকে ধারণ করার মধ্যেই জাতির আত্মিক উন্নয়ন নিহিত।
তিনি আরও বলেন, ‹বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূরপ্রসারী নেতৃত্বে বাংলাদেশ করোনাভাইরাস মহামারিকে সফলভাবে মোকাবিলা করেছে।
মহামারির মন্দার মধ্যেও বিশ্বে তৃতীয় সর্বোচ্চ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করে আমরা বিশ্বে এক অনন্য উদাহরণ তৈরি করেছি। জাতির উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখতে দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, আধ্যাত্মিক নগরী সিলেট সব সময় সকল ধর্মের উৎসব পার্বণে মেলবন্ধন প্রমাণ রেখেছে। নববর্ষ সকল ধর্মের বাঙ্গালীর সার্বজনীন দিবস। নতুনের আগমনে পুরাতন গ্লানি ঝেড়ে কোম্পানীগঞ্জের উন্নয়নে পাশে থাকতে চাই।

তিনি আরও বলেন, সবার সার্বিক সহযোগীতায় কোম্পানীগঞ্জ হবে আধুনিক নগরী এই প্রত্যাশা রাখি।