দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁওয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত Desk Desk News প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২২ দোয়ারাবাজার উপজেলার মান্নারগাও ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাউন্সিল ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবারের কাউন্সিলে রমজান আলীকে সভাপতি ও আব্দুল মতিনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বৈশিষ্ট্য কমিটি গঠন করা হয়। কাউন্সিল সভায় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলার আওয়ামীলীগের সিনিয়র সদস্য সামছুদ্দিন মাস্টার, সুনামগঞ্জ জেলা জাতীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম রফিক, দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, মান্নারগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সিকন্দর আলী, মান্নারগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের অন্যতম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নজির হোসেন, দোয়ারাবাজার উপজেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি আলী হোসেন, দোয়ারাবাজার উপজেলা জাতীয় শ্রমিকলীগের সহ-সভাপতি শানুর মিয়া, দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ, মান্নারগাঁও ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগ সভাপতি হেলাল মিয়া, দোয়ারাবাজার সদর ইউনিয়ন ছাত্রলীগ নেতা জাকির হোসেন, সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় মান্নারগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। SHARES গণমাধ্যম বিষয়: