দোয়ারাবাজারে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, মে ৯, ২০২২ দোয়ারাবাজার প্রতিনিধি:- সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ডুবার পানিতে ডুবে নাফিসা জান্নাত সাইবা (১৫ মাস), নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বিকালে উপজেলার মান্নারগাও ইউনিয়নের কামারগাও(লামা গাও) গ্রামের মোঃ নওয়াব আলীর বসতবাড়ীর পশ্চিমে ডুবা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত নাফিসা জান্নাত সাইবা উপজেলার মান্নারগাও ইউনিয়নের কামারগাও(লামা গাও) গ্রামের মোঃ নওয়াব আলীর মেয়ে। পুলিশ,পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে,রবিবার দুপুরে নাফিসা জান্নাত সাইবা বাড়ির উঠানে খেলা করছিল।খেলাধুলার ফাকে পরিবারের সকলের আগোচরে তাদের বাড়ীর পশ্চিম দিকে ডুবার পানিতে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু বরন করে। পানিতে ডুবে শিশুমৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি)দেবদুলাল ধর বলেন, খবর পেয়ে থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। SHARES গণমাধ্যম বিষয়: