সিলেট সফরে আসছেন পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে মোমেন

প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২০

সিলেট সফরে আসছেন পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে মোমেন

সিলকো ডেস্কঃ-পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন এক দিনের সফরে সিলেটে আসছেন আগামী ৩ মার্চ মঙ্গলবার।

ওই দিন সকাল ১১টা ৪০ মিনিটে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। এরপর বেলা ১২টায় সিলেট সদর উপজেলার মহালদিক-সুইসগেইট রাস্তা উদ্বোধন, সোয়া ১২টায় পথেঘর-এইচবি রাস্তার উদ্বোধন, সাড়ে ১২টায় খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ও নবনির্মিত স্কুল ভবনের উদ্বোধন, বিকাল ৪টায় সিলেট জেলা স্টেডিয়ামের নতুন ভবনের উদ্বোধন ও বিকাল সাড়ে ৪টায় নগরীর জল্লারপাড়ে একটি হোটেলের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী।

এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে বিমানযোগে রওয়ানা হবেন ড. মোমেন।