পাঁচ ওয়ার্ডে যুবলীগের কমিটি প্রকাশ শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৯:৫৭ পূর্বাহ্ণ, অক্টোবর ৯, ২০২২ তৃণমূল যুবলীগকে ঢেলে সাজাতে কোম্পানীগঞ্জের প্রতিটি ওয়ার্ডে চলছে সম্মেলন ও যাচাই-বাছাই। কর্মীদের অতিত রাজনৈতিক রেকর্ড যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে অবশেষে তেলিখাল ইউনিয়নের ১,২,৩,৮ ও ৯ নং ওয়ার্ড শাখা যুবলীগের কমিটি অনুমোদন পেয়েছে। রোববার (০৮ অক্টোবর) ইউনিয়ন যুবলীগের সভাপতি রসিক আহমদ ও সাধারণ চাঁন মিয়া মজনু স্বাক্ষরিত দুই বছর মেয়াদী কমিটির অনুমোদন পায়। ০১ নং ওয়ার্ড শাখা যুব লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন সেলিম উদ্দিন জমিদার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আলীম উদ্দিন। ০২ নং ওয়ার্ড শাখা যুব লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন হারুন মিয়া ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মেহেদি হাসান পাভেল। ০৩ নং ওয়ার্ড শাখা যুব লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন আলী আহমদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নাজিম উদ্দিন। ৮ নং ওয়ার্ড শাখা যুবলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন জুয়েল আহমদ ও সাধারণ সম্পাদক মোঃ রশিদ আলী। ০৯ নং ওয়ার্ড শাখা যুব লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন শাহিন আহমদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ রুবেল আহমদ। প্রতিটি ওয়ার্ড শাখা যুব লীগের ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ০৮ অক্টোবর। উপজেলায় এই প্রথম ওয়ার্ড পর্যায়ে সম্মেলনের মাধ্যমে তৃণমূলের সমর্থন নিয়ে যোগ্য,স্বচ্ছ ও ত্যাগীদের বাছাইয়ের মাধম্যে কমিটি গঠন করা হয়েছে। ইউনিয়ন আওয়ামী যুব লীগের সভাপতি রসিক আহমদ প্রতিবেদককে জানান, ব্যাপক যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে কোনো হাইব্রিড নেতার স্থান দেওয়া হয়নি। SHARES গণমাধ্যম বিষয়: