কোম্পানীগঞ্জে ‘পার্টনার’ প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত Desk Desk News প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, মে ১৭, ২০২৬ format: 0; filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; runfunc: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:0.0000,0.0000; brp_del_sen:0.0000,0.0000; motionR: 0; delta:1; bokeh:1; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 12582912;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 266.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;temperature: 40; বিশেষ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে আধুনিক কৃষি উন্নয়ন ও নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিতকরণে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ মে) দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন-এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় আয়োজিত এ কংগ্রেসে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি ও বিষমুক্ত খাদ্য উৎপাদনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাজিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো.শামসুজ্জামান। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. তানভীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মনাফ, ভোলাগঞ্জ স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি আব্দুল জলিল, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আক্তার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলের সহকারী প্রকৌশলী মোহাম্মদ খোর্শেদ আলম প্রধান, ভেটেরিনারি সার্জন মাহমুদা ইয়াসমিন মুক্তা, সিনিয়র সাংবাদিক তারিকুল ইসলাম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক সোহরাব আহমদ, ইসলামপুর পশ্চিম ইউপির চেয়ারম্যান হাজী মো. জিয়াদ আলী, তেলিখাল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শিহাব উদ্দিন, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য জুয়েল আহমদ প্রমুখ। কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন- মোজাম্মেল হক, মনিরুজ্জামান, লাকী আক্তার। অনুষ্ঠানে পার্টনার ফিল্ড স্কুলের কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষক কৃষাণী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন। SHARES গণমাধ্যম বিষয়: