কোম্পানীগঞ্জে ২২০ টি পানিবন্দি পরিবারকে ত্রাণ দিলেন এফজিআরএফ Desk Desk News প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, মে ২৬, ২০২২ সিলেটে বৃষ্টি আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কয়েক দিন ধরে পানিবন্দি মানুষজন চরম খাদ্য সংকটে রয়েছে। উপজেলায় বন্যা আক্রান্তদের মাঝে সরকারিভাবে ত্রাণ বিতরণের পাশাপাশি বেসরকারী ও বিভিন্ন সামাজিক এবং প্রবাসি সংগঠন গুলো বন্যার্তদের পাশে এসে দাঁড়িয়েছেন। বুধবার ২৪ মে সিলেটের কোম্পানীগঞ্জে দাওয়াতে ইসলামীর মানব কল্যাণ বিভাগ এফজিআরএফ (FGRF) এর পক্ষ থেকে সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ত্রান ও নগদ অর্থ বিতরণ করেন। উপজেলার প্রায় ২২০ টি পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করা হয় । উক্ত ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাওয়াতে ইসলামীর সিলেট জেলার প্রধান মোহাম্মদ আলফেসানী আত্তারী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন FGRF বাংলাদেশ শাখার প্রধান আব্দুল মতিন আত্তারী এছাড়াও উপস্থিত ছিলেন দাওয়াতে ইসলামী সিলেট সিটি কর্পোরেশনের প্রধান রিফাত রাজাসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং দাওয়াতে ইসলামীর মুবাল্লিগ গণের সহযোগিতায় বন্যা কবলিত অসহায় পরিবারগুলোর ঘরে-ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে সংগঠনটি। ইতিপূর্বে সিলেট সিটি এবং সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ত্রান বিতরণ করা হয়েছে বলে যানায় সংগঠনের সিলেট জেলা সভাপতি আলফেসানী আত্তারী। দাওয়াতে ইসলামীর মানব কল্যাণ বিভাগ FGRFএর বাংলাদেশ প্রধান আব্দুল মতিন আত্তারী বলেন “FGRF পৃথিবীর বিভিন্ন দেশে মানব কল্যাণ মূলক কাজ করে যাচ্ছে। রক্তদান, বৃক্ষ রোপন,ত্রান বিতরণ সহ বিভিন্ন কর্যক্রম করে যাচ্ছে।এর ধারা বাহিকতায় সিলেটের বন্যা কবলিতদের মাঝে ত্রান বিতরণ এর এই কর্মসূচি আমরা হাতে নিয়ছি। কোম্পানীগঞ্জের কার্যক্রম শেষ করে আগামীকাল ২৬ মে আমরা জাফলং ত্রান বিতরণ কর্মসূচী পালন করবো।” তিনি আরো বলেন, এমন একটি মুহুর্তে সবাইকে এগিয়ে আসা দরকার। আমরা সবাই যদি অসহায় বানবাসি এসব মানুষদের পাশে দাঁড়াই অন্তত তাদের সাময়িক খাদ্য সঙ্কট দুর হবে। অনেকের ঘর বাড়ি ডুবে গেছে। ঘরে খাবার নাই। সকল বিত্তবানদের তাদের সহযোগিতায় এগিয়ে আসার অনুরোধ জানাই। SHARES ত্রাণ বিতরণ বিষয়: