বন্যার্তদের মধ্যে জাউয়া বাজার ইউনিয়ন যুবলীগের ত্রাণ বিতরণ Desk Desk News প্রকাশিত: ৯:৪৫ পূর্বাহ্ণ, মে ২৫, ২০২২ আব্দুস ছালাম শাকিল ছাতক থেকে:- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সুনামগঞ্জ–৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের নির্দেশনায় ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে ত্রাণ বিতরণ সম্পন্ন। আজ সারাদিন বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরন করেজাউয়া বাজার ইউনিয়ন যুবলীগ। আজ মঙ্গলবার জাউয়া বাজার ইউনিয়ন’র বন্যা কবলিত বেশ কয়েকটি গ্রামে যুবলীগের উদ্যোগে জরুরী ত্রাণ বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুরাদ হোসেন মুরাদ,সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, উপজেলা যুবলীগের যুগ্নসাধারন সম্পাদক আনোয়ার হোসেন আলী, সাংগঠনিক সম্পাদক আজির উদ্দিন, উপদপ্তর বিষয়ক সম্পাদক লিমন আহমদ। আরও উপস্থিত ছিলেন জাউয়া বাজার ইউনিয়ন আওয়ামী যুবলীগে’র সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মিছবাহ আহমেদ,জাউয়া বাজার ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিক, সাংগঠনিক সম্পদক জুয়েল আহমেদ, ইউ পি যুবলীগের সহ সভাপতি আবু ফজল, মোঃ জাফরুল,সহ সভাপতি আলী আহমদ,সহ সভাপতি মোঃ শাহীন মিয়া, সহ সভাপতি জিয়াউল হক, সহ সভাপতি সুয়েব খান, যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদুল হক সাহেদ, সোয়েল মিয়া,আব্দুল আহাদ,নুমান আহমেদ,পরিবহন সম্পাদক মোঃ আলী মনজু সহ প্রমুখ। SHARES সারা বাংলা বিষয়: