“ত্রাণ দিয়ে ফটোসেশান কান্ড” প্রকাশিত সংবাদ মিথ্যা প্রমানিত Desk Desk News প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, মে ২২, ২০২২ অবশেষে কোম্পানীগঞ্জেরে আলোচিত সেই ত্রাণ কেড়ে নেয়ার সংবাদ মিথ্যা প্রমানিত হলো। গতকাল শনিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ কোম্পানিগঞ্জে বন্যা দুর্গত মাঝে ত্রাণ বিতরণের পর জাতীয় ও স্থানীয় কয়েকটি দৈনিকে “মন্ত্রীর ফটোশেসন শেষে ফিরিয়ে নিল ত্রাণ, খালি হাতে ফিরলেন মাহফুজ” র্শীর্ষক সংবাদ হওয়ার পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনাকারীরা ভাইরাল করে। বিশেষ করে এ সংক্রান্ত সংবাদের প্রতিবাদে সোচ্চার হন কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট এলাকার নেটিজেনরা। প্রকাশিত ঐ রিপোর্টে উল্লেখ করা হয় ‘প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বন্যা দুর্গত মাহফুজ মিয়ার হাতে ত্রাণ হস্তান্তরের ছবি তোলেন, তবে ফটোসেশন শেষে কর্মসূচির আয়োজকরা তার কাছ থেকে ত্রাণ কেড়ে নেন”। সামাজিক যোগযোগ মাধ্যমে এ নিয়ে নানা জন নানা মন্তব্যের প্রেক্ষিতে সারাদেশে বিষয়টি আলোচিত হয়। অবশেষে আজ রোববার কোম্পানিগঞ্জের আলোচিত সেই মাহফুজ মিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে মুচলেকা দিয়ে স্বীকার করেছেন তিনি মিথ্যার আশ্রয় নিয়েছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং মুচলেকা দেয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মহোদয়ের নির্দেশনায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে। ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে। এদিকে, রবিবার সন্ধায় জাতীয় ইংরেজী দৈনিক ডেইলি স্টার “সিলেটে ত্রাণ ফিরিয়ে নেওয়ার রিপোর্ট অসত্য, আমরা ক্ষমাপ্রার্থী” শীর্ষক সংবাদ প্রকাশ করেছে। এ রিপোর্টে বলা হয় “মাহফুজ মিয়ার বক্তব্যের ভিত্তিতে তৈরি এই প্রতিবেদনে অভিযোগকারীর বক্তব্য পরে অসত্য বলে প্রমাণিত হয়। অভিযোগকারীর বক্তব্যের সত্যতা যাচাই না করে খবর প্রকাশের জন্য আমরা ক্ষমাপ্রার্থী এবং আমাদের দায়ী কর্মীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি”। ঘটনা টি সাজানো বলে ঐ ছবি ও নিউজের জন্য পত্রিকাটি ক্ষমা চেয়েছে। SHARES গণমাধ্যম বিষয়: