সিলেটে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় সাংবাদিক আহত Desk Desk News প্রকাশিত: ৭:৩৭ পূর্বাহ্ণ, মে ২৪, ২০২২ সিলেটে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ধাওয়া পাল্টা ধাওয়ার এ ঘটনায় ইলেক্ট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের সভাপতি মঈনউদ্দিন মঞ্জু আহত হয়েছেন। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি তখন আলিয়া মাদ্রাসার ভিতর থেকে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা সরাসরি সম্প্রচার করছিলেন। তার সরাসরি প্রচারিত ভিডিওতেও দেখা যায় একদল যুবক হাতে লাঠি ও রড নিয়ে আলিয়া মাদ্রাসার ভিতরে অবস্থান করছিলো। এ সময় তাদের মধ্যে থেকে একজন মঈন উদ্দিন মঞ্জুর উপর হামলা চালায়। আজ সোমবার ( ২৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর চৌহাট্টা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় চৌহাট্টা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দিগি¦দিক ছুটতে থাকেন সাধারণ মানুষ। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির প্রতিবাদ ও ছাত্রদল সাধারণ সাইফ মাহমুদ জুয়েলের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল কর্মসূচি ছিল সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের। বিকেল ৪টার দিকে তারা নগরীর চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহিদ মিনার থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্ট হয়ে আবার চৌহাট্টায় ফিরে যায়। সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম জানান, মিছিল নিয়ে তারা চৌহাট্টায় যাওয়ার পর সেখানে ছাত্রদল নামধারী কয়েকজন সন্ত্রাসী তাদের উপর হামলা চালানোর চেষ্টা করলে সাধারণ শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তোলেন। পাল্টা অভিযোগ করেছেন সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান। তিনি বলেন বিকেল ৪টার দিকে জেলা ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি পালন শেষে কিছু নেতাকর্মী আলিয়া মাদারাসার গেটের সামনে দাঁড়িয়ে খোশগল্প করছিলেন। তখন পেছন দিক থেকে ছাত্রলীগের কায়েকজন নেতাকর্মী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানোর চেষ্টা করলে ছাত্রদলের নেতাকর্মীরাও প্রতিরোধের চেষ্টা করেন।এ সময় দায়িত্ব পালনে গিয়ে হামলার শিকার হন টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা), সিলেটের সভাপতি মঈন উদ্দিন মঞ্জু। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ বলেন, বিকেলে চৌহাট্টা পয়েন্ট থেকে ছাত্রদল ও ছাত্রলীগ পৃথক বিক্ষোভ মিছিল বের করে। এসময় দুইপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তিনি বলেন, সংঘর্ষ চলাকালীন সময়ে আলিয়া মাদ্রাসার ভিতরে যান সাংবাদিক মঈন উদ্দিন মঞ্জু। এ সময় কে বা কারা তার উপরে হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে SHARES গণমাধ্যম বিষয়: