ইসাকলস ইউনিয়ন যুবলীগের ওয়ার্ড শাখা কমিটিতে পদ পেয়েছেন যারা শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০২২ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৪নং ইসাকলস ইউনিয়ন যুব লীগের ৯টি ওয়ার্ড কমিটি অনুমোদিত হয়েছে। শনিবার বিকাল ০৫ টার সময় ৯টি ওয়ার্ড কমিটির তালিকা প্রকাশ করেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান। এর আগে ৯টি ওয়ার্ডের পদপ্রাপ্ত নেতাকর্মীদের নিয়ে এক সভার আয়োজন করা হয়। ইউনিয়নের নিজগাঁওয়ে অনুষ্ঠিত্বব্য সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুব লীগের সভাপতি সহিদ মিয়া ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুব লীগের আহবায়ক আলা উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুব লীগের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুব লীগের সাবেক যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান, উপজেলা কমিটির সদস্য আনোয়ার হোসেন, জামাল উদ্দিন জামাল,জাফর দেওয়ান ও ইউনিয়ন যুবলীগের সদস্য আমিরুল হক, তেলিখাল ইউনিয়ন যুব লীগের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন প্রমুখ। ইউনিয়ন আওয়ামী যুব লীগের সভাপতি সহিদ মিয়া ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান স্বাক্ষরিত প্রতিটি ওয়ার্ডে ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গতকাল প্রকাশিত হয়। ৯ ওয়ার্ড কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যারা তারা হলেন, ০১নং ওয়ার্ডে সভাপতি নির্বাচিত হয়েছেন কছরু মিয়া ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বুরহান উদ্দিন। ০২ নং ওয়ার্ডে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল মমিন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম। ০৩ নং কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন হৃদয় দাশ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নকুল দাশ। ০৪ নং ওয়ার্ড কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন রতিন্দ্র বিশ্বাস ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গুরুচরণ বিশ্বাস। ০৫ নং ওয়ার্ড কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আক্তার হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নাসির উদ্দিন। ০৬ নং ওয়ার্ড কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মজনু মিয়া। ০৭ নং ওয়ার্ড কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রাজন দাশ ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন শামিম আহমদ। ০৮নং ওয়ার্ড কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন উমর আলী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মামুন হোসেন। ০৯ নং ওয়ার্ড কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাহাব উদ্দিন ও আনছার খাঁ। Download News PhotoCard SHARES রাজনীতি বিষয়: