কোম্পানীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা সম্পন্ন Desk Desk News প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, মে ১৬, ২০২৬ বিশেষ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলার টুকেরবাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।দিনব্যাপী শিক্ষার্থীরা দৌড়, উচ্চলাফ,দীর্ঘলাফ, ভারসাম্য দৌড়, অংক দৌড়, ছড়া, চিত্রাংকন, গান, নৃত্য, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় অংশ নেয়। একইদিন বিকেল সাড়ে ৩টায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। ছনবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রনজিত কুমার দাসের সঞ্চালনায় ও তৈমুরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুল ইসলামের তত্ত্বাবধানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনতা ব্যাংক কোম্পানীগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. আনিসুর রহমান, পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল খায়ের, টুকেরবাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. দিলারা বেগম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মঈন উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক সোহরাব আহমদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. এমরান আলী প্রমুখ। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় স্ব-স্ব বিদ্যালয়ের প্রতিযোগীদের করতালির মাধ্যমে উৎসাহ প্রদান করতে দেখা যায়। SHARES রাজনীতি বিষয়: