কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের অভিষেক অনুষ্ঠানে মন্ত্রী ইমরান আহমদ Desk Desk News প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৩ কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে আগত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি ফুল দিয়ে বরণ করে নিলেন ছাত্র পরিষদ নেতৃবৃন্দরা। বৃহস্পতিবার (২ মার্চ) বিকাল সারে পাঁচটার সময় উপজেলা অডিটোরিয়ামে অভিষেক অনুষ্ঠানে কোরআন থেকে তেলোয়াত পাঠ করেন ডা. আব্দুল আওয়াল ও পবিত্র গীতা পাঠ করে ধীরেণ বিশবিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সহ সভাপতি নেওয়াজ শরীফ। কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সভাপতি হেলাল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মারজান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, কোছাপের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম, কোছাপের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ঠান্ডা স্যার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলী আমজদ, কোছাপের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মুছাব্বির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলী,সিলেট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসরিন জাহান ফাতেমা, সিলেট জেলা পরিষদের সদস্য তামান্না আক্তার হেনা, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াদ আলী, পূর্ব ইসলামপুর পরিষদ চেয়ারম্যান আলমগীর আলম, এম সাইফুর রহমান কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, ইমরান আহমদ কারিগরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমিন, কোছাপের সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসাইন, সদ্য সাবেক সভাপতি রূপক চন্দ্র দাস, সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সোহেল রানা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য ইকবাল হোসেন, উপজেলা তাঁতী লীগের সভাপতি ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জিকরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সয়দুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান ও রাসেল আহমদ, যুক্তরাজ্য ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ দেওয়ান, তেলিখাল ইউপি সদস্য আজিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি সামসুল আলম,সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা,সাংগঠনিক সম্পাদক আমির দেওয়ান, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সহ সভাপতি ওমর আলী, যুগ্ম সাধারণ সম্পদক আপন তাহসান, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকগণ, বিভিন্ন মেডিকেলে কর্মরত ডাক্তার বৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী বৃন্দ প্রমুখ। এ সময় সদ্য বিদায়ী কমিটি নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। পরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি, এইচএসসি ও সমমন পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা। SHARES রাজনীতি বিষয়: