সিলেটে ভিসি জহিরুল হককে সংবর্ধনা

Desk Desk

News

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২২

নতুন উপাচার্য (ভিসি) হিসেবে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে যোগ দিয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক। তাঁকে ফুলেল সংবর্ধনা প্রদান করেছে উল্লাস মিউজিকাল ক্লাব।

গত রোববার এই সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় ড. জহিরুল হক উল্লাস মিউজিকাল ক্লাবের কার্যক্রমের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন উল্লাস মিউজিকাল ক্লাবের সহ-সভাপতি অরনক দাস, সাধারণ সম্পাদক আমিতাব দাস, সাংগঠনিক সম্পাদক আকাশ ঘোষ , ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক রনি, সৌরভ, জুমানা, অবিষেক, অত্রিসিয়া, মোহনা।