এডভোকেট আজমল আলী’র শশুরের মৃত্যুতে সিলেট জেলা আওয়ামী লীগের শোক

Desk Desk

News

প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৩

 

সিলেট জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক এডভোকেট আজমল আলী’র শ্বশুর ও দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ফরিদ আহমেদ তারেক ও সিলেটস্থ দোয়ারাবাজার সমিতির সভাপতি মাসুক আহমেদ তাহের এর পিতা হাজী মছদ্দর আলী (৪ জানুয়ারি) বুধবার দিবাগত রাত ৮ টা ৪০ মিনিটে সিলেটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী এবং সিলেট জেলা পরিষদ এর চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।