শাহরাস্তিতে রোজাদারদের হোসেন মীরের উপহার Desk Desk News প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, মে ১, ২০২০ ইমরান আহমদ:-সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জয় বাংলা স্কোয়াড শাহরাস্তি উপজেলা শাখার সমন্বয়ক হোসেন মীর রোজাদারদের মধ্যে রমজানের উপহার হিসেবে তার ব্যাক্তিগত অর্থায়নে ৮৫ হাজার টাকার খাদ্য সামগ্রী বিতরণ করেন। উপহার সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ১৫ কেজি চাউল,৫ কেজি আলু,২ কেজি ডাল,২ কেজি পিয়াজ,২ কেজি ছোঁলার বুট,২ কেজি সয়াবিন তৈল,১ প্যাকেট মরিচেরগুড়া,১ প্যাকেট হলুদেরগুড়া, ১ প্যাকেট লবণ এবং ২টি সাবান সর্বমোট ১৫০৮টাকার সামগ্রী প্রধান করেন। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়,মেডিকেল কলেজ,পলিটেকনিক ইন্সটিটিউট ও সরকারি কলেজে অধ্যায়নরত শাহরাস্তি উপজেলার মেধাবী কৃতি শিক্ষার্থীদের ৫১টি পরিবারের নিকট পৌঁছে দেন উপহার সামগ্রী পৌঁছে দিলেন । “জয় বাংলা স্কোয়াড” শাহরাস্তি উপজেলা শাখার সমন্বয়ক কমিটির সদস্য সেচ্ছাসেবক জুয়েল কাউছার (ঢাবি)রাকিব(ঢাবি)ফরিদুল ইসলাম স্বরন(চবি)ফরহাদ(কুবি) কাজী রুবেল আরিফ মীর মাজহারুল ইসলাম বাবলা ওমর ফারুক সুমন সাজ্জাদ হোসেন সুজন সাজ্জাদ হোসেন জুয়েল কাউছার আলম সাইফুল ইসলাম আবদুল্লাহ আল মামুন মাহফুর রহমান জুয়েল আরিফ(নোপ্রবি)ওয়ালিদ বিন রাসেল ও জসীম এই করোনাভাইরাসের এই বৈশ্বিক মহামারী ও প্রাকৃতিক ঝড় বৃষ্টি উপেক্ষা করে বাড়ী বাড়ী গিয়ে মেধাবী শিক্ষার্থীদের নিকট উপহার সামগ্রী পৌঁছে দেন।নতুন করে আরও ২৪ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহযোগিতার আবেদন করেছে।আগামী ৭দিনের মধ্যে তাদের নিকটও উপহার পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন এই মানবিক তরুণ জনপ্রিয় ছাত্রনেতারা। হোসেন মীর ইতিমধ্যে এই ছাত্রনেতার বিভিন্ন সামাজিক মানবিক ও শিক্ষামূলক কার্যক্রম চাঁদপুর জেলার বিভিন্ন শ্রেনির নিকট দলমত নির্বিশেষে প্রশংসা কুড়িয়েছে।। তিনি ব্যক্তিগত ভাবে মনে প্রাণে এই স্লোগান লালন করেন “মানুষ মানুষের জন্য” (সি/স-৩০ এপ্রিল-তা/ই) SHARES জাতীয় বিষয়: