অসহায় মানুষের পাশে সহকারী অধ্যাপক মুর্শেদ আলম Desk Desk News প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, মে ৭, ২০২০ ষ্টাফ রিপোর্টার:-করোনাভাইরাসের প্রভাবে লকডাউনে কর্মসংস্থানবন্দি অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী নিয়ে হাজির হয়েছেন এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (বাংলা) ও পল্লী বিদ্যুৎ সমিতির সিলেটের (২) সহ সভাপতি মুর্শেদ আলমের । বৃহস্পতিবার (৭ মে) উপজেলার ১ নং ইসলাম পুর পশ্চিম ইউনিয়ন পরিষদের ইসলামপুর গ্রামের হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। উপহারের প্যাকেটের মধ্যে পাঁচ কেজ চাউল, তৈল ১ লিটার,লবণ ১ কেজী,সাবান ১ পিস, পিয়াজ ১ কেজী,আলু ২ কেজী। ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন- অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মুক্তিযোদ্ধা আব্দুল আওয়াল,কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সুহেল রানা,উপজেলা যুবলীগ নেতা বিলাল আহমদ,শামীম আহমদ,সুমন কবির,সহকারী শিক্ষক মাসুক রানা প্রমুখ। অধ্যাপক মুর্শেদ আলম সিলকো সংবাদকে বলেন আমরা গরীব অসহায় ও খেটেখাওয়া শ্রমজীবি মানুষকে এই উপহার সামগ্রী দিয়েছি পরিচিতি পাওয়ার জন্যে নয়। ইসলামে অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্যে বলেছেন।এক হাতে ত্রাণ দিলে অন্যহাত যেন না যানে। তাই ত্রাণ বিতরণের সময় উপস্থিত ব্যাক্তিদেরকে কোনো ত্রাণ গ্রহিতার ছবি প্রকাশ করতে বাড়ন করেছি।ত্রাণ গ্রহিত্র নির্দিষ্ট সংখ্যাও বলার প্রয়োজন মনে করিনা আমি। (সি/স- ৭ মে-তা/ই) SHARES জাতীয় বিষয়: