জুনের শুরুতেই করোনার ভ্যাকসিন আসছে দেশে

Desk Desk

News

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, মে ৭, ২০২০

সিলকো ডেস্ক:-  মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) গোটা বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। এই ভাইরাস রুখতে ভ্যাকসিন আবিষ্কারে মরিয়া ক্ষমতাধর দেশগুলো। এরমধ্যে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনা ভ্যাকসিন এনে জুন থেকেই দেশে ক্লিনিকাল টেস্ট শুরুর পরিকল্পনা চলছে বলে জানিয়েছে ঔষধ প্রশাসন।

বৃহস্পতিবার (৭ মে) এক সংবাদ সম্মেলনে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মাহবুবুর রহমান এ কথা জানান।

এর আগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জন বেল জানিয়েছিলেন, ৬ সপ্তাহ অর্থাৎ, জুন মাসের মাঝামাঝি সময়ের মধ্যে মানবদেহে ভ্যাকসিনের প্রভাব সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তারপরই এটি সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

(সি/স-০৭ মে-তা/ই)