গোয়াইনঘাটে সরকারি গোপাটে ‘অবৈধভাবে’ মাটি খনন করে জলাশয় তৈরি চলছে

Desk Desk

News

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, মে ৭, ২০২০

 

আবু জাবের:-গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের নগরডেংরি সরকারি খাস খতিয়ান ভূক্ত গোপাটে ‘অবৈধভাবে’ মাটি খনন করে বিল তৈরির অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে গত ২৭/০৪/২০২০ ইংরেজি তারিখে উপজেলা নির্বাহী অফিসার এবং সিলেট জেলা প্রশাসকের কাছে পৃথক অভিযোগপত্র প্রদান করা হয়েছে।

এলাকা বাসী দাবি করেছেন সরকারি সার্ভেয়ার এর মাধ্যমে জরিপ করে মাটি খনন করার।

উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ভুমি সহকারী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিযোগ পাওয়ার বিষয়ে সত্যতা স্বীকার করেছেন।

সংশ্লিষ্ট লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে,গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের হাটগ্রাম গ্রামের কুতুব উদ্দিন, রিয়াজ উদ্দিন, শফিকুর রহমান, জমির উদ্দিন, মড়া মিয়া,জমির উদ্দিন, আনোয়ার হোসেন, মঈন উদ্দিন, সায়েম, সহ অজ্ঞাত আরও ৪০/৫০ জন মিলে মৌজার বড়বন্ধ ‘সরকারি খাস খতিয়ান ভূক্ত জে এল নং ২৪১, খতিয়ান নং ০১,দাগ নং ২০১ এর গোপাটে বেআইনিভাবে মাটি খনন করে বিল তৈরি করেছেন। স্থানীয় এলাকাবাসীর পক্ষে লিখিত অভিযোগ দাখিলকারী নগরডেংরি গ্রামের আজাদ মিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সিলেট জেলা প্রশাসক দাখিলকৃত অভিযোগপত্রে ‘উক্ত গোপাট রকম ভূমি শুক্ন মৌসুমে গ্রামবাসীর গরু চলাচলের একমাত্র রাস্তা’ এবং ‘সরকারি গোপাট রকম ভূমির অংশ বিশেষে বিল তৈরি করে সরকারি ভূমি আত্মসাতসহ এলাকার গরু চলাচলের রাস্তা বন্ধ’ করে দিয়েছেন বলে অভিযোগ জানিয়েছেন। একই সাথে ‘২য় পক্ষ যাতে সরকারি ভূমিতে অবৈধভাবে বিল তৈরি করতে না পারেন’ এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।

এ দিকে সরকারি এ গোপাটের মাটি খনন করে বিল তৈরির ব্যাপারে অভিযোগ জানিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে গত মাসের ২৭ তারিখে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দাখিল করা হয়েছে। আলাপকালে গোয়াইনঘাট উপজেলার অফিসার নাজমুস সাকিব অভিযোগ পাওয়ার বিষয়ে সত্যতা স্বীকার করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ওইদিন বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে তিনি জানিয়েছেন।

সরকারি গোপাটের মাটি খনন করে বিল তৈরির বিষয়ে আলাপকালে এসিল্যান্ড জানান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিবের নির্দেশে তহসিলদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এসিল্যান্ড গোয়াইনঘাট প্রতিবেদককে বলেন আমরা কাজ বন্ধের নির্দেশ দিয়ে এসেছিলাম, প্রশাসনের নির্দেশ অমান্য করে আবারও অভিযুক্ত ব্যক্তিগণ মাটি খনন করে যাচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।

 

(সি/স-০৭ মে-তা/ই)