কোম্পানীগঞ্জের করোনা পরিস্থিতি ভয়াবহের দিকে এগুচ্ছে,নতুন আক্রান্ত ৪ মোট ১৫ জন Desk Desk News প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২০ স্টাফ রিপোর্টার:-সিলেটের কোম্পানীগঞ্জে নতুন করে আরো ৪ জনের শরীরে করোনা (কভিড১৯) শনাক্ত হয়েছে। বুধবার (৮ জুলাই) সিলকো সংবাদকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুম বিল্লাহ তথ্যটি নিশ্চিত করেছেন।তিনি বলেন,৬ জুলাই মঙ্গলবার করোনা উপসর্গ সন্দেহে ৭ জনের নমুনা পরিক্ষা করা হয়।গতকাল বুধবার সন্ধ্যায় (৭ জুলাই) ৪ জনের করোনা পজেটিভ ও ৩ জনের নেগেটিভ রিপোর্ট হাতে এসেছে। কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এই পর্যন্ত ১৫৭ জনের নমুনা সংগ্রহ করা হয়।এদের মধ্যে ১৫ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে,নতুন আক্রান্ত ব্যক্তি সহ আগের আক্রান্ত ব্যক্তিরা বর্তমানে হোমআইসোলেসনে থেকে চিকিৎসাধীন আছে।এদের মধ্যে ৮ জনের দ্বিতীয় নমুনা পরিক্ষায় নেগেটিভ আসায় তারা স্বাভাবিক ভাবে সুস্থ্য আছে। করোনা উপসর্গ নিয়ে মৃতের তালিকায় একমাত্র ব্যক্তি টুকের বাজারের শমসের আলী সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। (সি/স-০৮ জুলাই-তা/ই) SHARES স্বাস্থ্য বিষয়: