শ্রীমঙ্গলে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

Desk Desk

News

প্রকাশিত: ৩:৫০ পূর্বাহ্ণ, জুলাই ৮, ২০২০

 

মোঃ আসরাফুল ইমরান:-মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় সংক্রমণ বাড়ছে: আত্মসচেতনতার বিকল্প নেই। স্বাস্থ্যবিধি প্রতিপালনে জনগণকে সচেতন করতে আজ ভৈরবগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় জনসচেতনতামূলক প্রচারণা ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ক্রেতা-বিক্রেতা নির্বিশেষে অধিকাংশ মানুষের মুখেই মাস্ক নেই। কিন্তু হ্যান্ডমাইকে মাস্ক পরতে ঘোষণা দেওয়ার পর পরই দু’একটি ব্যতিক্রম ছাড়া সকলের মুখেই মাস্ক। সবাই মাস্ক পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু পরছেন না! দোকানদার সুবিধাজনক স্থানে মাস্কটি তুলে রেখে পন্য বিক্রি করছেন! একই অবস্থা যাত্রী- চালকের ক্ষেত্রেও। আত্মসচেতন না হলে সংক্রমণ প্রতিরোধ খুবই কঠিন।
মাস্ক পরিধান না করা ও স্বাস্থ্যবিধি প্রতিপালন না করায় সংক্রামক রোগ ( প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুসারে ৪ ব্যক্তি/ প্রতিষ্ঠানকে ২,৮০০ ( দুই হাজার আটশত) টাকা অর্থদণ্ড করা হয়।
সেসাথে মাস্কবিহীন ব্যক্তগণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

(সি/স-০৮ জুলাই-তা/ই)