ইউ/পি চেয়ারম্যান পদে শরিফ উদ্দিন সরকারের প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ Desk Desk News প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২০ লিমনউজ জামান (হরিপুর প্রতিনিধি) ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ২নং আমগাঁও ইউনিয়নের আওয়ামীলীগের প্রবীণ নেতা মোঃশরিফ উদ্দিন সরকার। যিনি সবসময় অসহায় হতদরিদ্র মানুষের কল্যাণে অত্র ইউনিয়নের সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে আসন্ন ইউপি নির্বাচন করার মত প্রকাশ করেছেন। তিনি জানান, এই ইউনিয়নের মানুষের ভালোবাসা আমাকে সিক্ত করেছে। এলাকার হতদরিদ্র মানুষের পাশে থেকে তাদের কাছ থেকে যে ভালোবাসার সাড়া পেয়েছি তার জন্য আসন্ন ইউপি নির্বাচনে অংশগ্রহনের জন্য আমার মনের ভিতর থেকে আগ্রহ আরো বেড়ে গেছে। আমি বরাবরের মতো এই ইউনিয়নের জনগনের সেবক হিসেবে আগামীতে পাশে থাকতে চাই। স্থানীয় জনগনের সাথে কথা বলে জানা যায়, তিনি মানবতার কল্যানে নিজ তহবিল থেকে প্রচুর অর্থ ব্যয় করেছেন। এলাকার মানুষের বিপদে-আপদে অনেক সময় নগদ অর্থ’সহ সব ধরনের সহযোগীতা করেন তিনি। কখনো কখনো তার পক্ষ থেকে অনেক সময় এই ইউনিয়নের হত দরিদ্র মানুষকে নগদ অর্থ’দান করেন। তিনি অনেক সময় ব্যক্তিগত ভাবে মানুষের বিপদে-আপদে সবসময় সাড়া দিয়েছেন। এমনকি প্রতিনিয়ত নিচ্ছেন এলাকার মানুষের সুখ দুঃখের খবর। তিনি ইউনিয়নে বাল্য বিবাহ প্রতিরোধ, মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী, জনগনের গ্রাম্য বিষয় ও বিভিন্ন ধরনের সংঘাত ছাড়া অনেক বিষয়াবলী নিয়ে মীমাংসার কাজে নিয়োজিত রয়েছেন। প্রতিনিয়ত তার চেষ্টা ও উপস্থিতিতে ঝগড়া-ঝামেলার সমাপ্তি ঘটে। তার এই বহুমুখী গুনের কথা গুলো কানে বেজে উঠছে বিভিন্ন শ্রেনী পেশার মানুষজনের নিকট। আগামী ইউপি নির্বাচনে অংশগ্রহন করতে প্রতিনিয়ত উৎসাহ দিচ্ছে ইউনিয়নের মানুষজন। এদিকে আগামী ইউপি নির্বাচনে শরিফ উদ্দিন সরকার অংশ গ্রহনের খবর শুনে ইউনিয়নের যুব সমাজ ও সচেতন বিভিন্ন পেশার মানুষ তাকে সু-স্বাগতম ও আন্তরিক অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক’সহ বিভিন্ন মাধ্যমে তাকে উৎসাহ, সুপরামর্শ দিয়ে লেখনী, উন্নয়ন মূলক পোষ্ট ও শেয়ার, কমেন্ট, লাইক, ইত্যাদি প্রচার দিচ্ছেন এলাকার মানুষজন। ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট-বাজার, দেখে ছোট-বড় সকলের মুখে একই কথা আগামী ইউপি নির্বাচনে শরিফ উদ্দিন সরকারকেই চাই। শরিফ উদ্দিন সরকার আরো বলেছেন জনগণ যেহেতু আমাকে পছন্দ করে তাই আমি নির্বাচনে যেতে চাই এবং সবারই দোয়া এবং সহযোগিতা কামনা করছি। (সি/স-০৮ জুলাই-ফ/আ) SHARES জাতীয় বিষয়: