দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অনাথ শিশুর মৃত্যু!

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২০

দিরাই প্রতিনিধিঃ- দিরাই পৌরসভার ভরারগাঁও গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তায়েফ মিয়া (১০) নামের এক শিশু মারা গেছে।

সে ভরারগাঁও গ্রামের মৃত তাহির আলীর ছেলে। এলাকাবাসী সূত্র জানা যায়, ১১ জুলাই শনিবার বেলা দুই ঘটিকার সময় দূর্ঘটনার শিকার তায়েফ ঘরের চালে জাম্বুরা পাড়তে উঠলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। মুমূর্ষু অবস্থায় তার পরিবারের সদস্যরা উদ্ধার করে দিরাই সরকারী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিরাই থানার সেকেন্ড অফিসার এস আই আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন দিরাই হাসপাতাল থেকে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে।
এব্যাপারে দিরাই থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের প্রস্তুতি চলছে।

 

(সি/স-১১ জুলাই-তা/ই)