৩ বছরেও সম্পূর্ণ হয়নি ধোপাপাড়া রাস্তার ইট সলিং ও ব্রিজের নির্মাণ কাজ

Desk Desk

News

প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০

জান্নাত মোল্যা:-গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ধোপাপাড়া গ্রামের রাস্তা সম্পুর্ণ না হওয়ায় গ্রামের স্বাধারন মানুষেরা পরেছে ভোগান্তিতে।

দীর্ঘ তিন(৩) বছর যাবৎ চলছিল ”ধোপাপাড়া টু আরকান্দি” এর রাস্তার কাজ । গতবছর রাস্তার কাজ কিছুটা করলেও বর্ষার কারনে রাস্তার কাজ সম্পুর্ণ করা সম্ভব হয়নি।
এজন্য এ বছর আবার নতুন করে রাস্তার কাজ শুরু করা হয়েছিল।তবে এ বছরও রাস্তার কাজ সম্পুর্ণ হয়নি। এবছরও বর্ষার পানি চলে এসেছে। বর্ষার পানির জন্য এবছরেও রাস্তার কাজ অসম্পুর্নই রয়ে গেছে।

ধোপাপাড়া দুইটা(২টা) ব্রিজ হওয়ার কথা ছিল। একটা ধোপাপারা গ্রামের মাঝামাঝি এবং অপরটি শুক্তাগ্রাম ও ধোপাপাড়া এর প্রবেশস্থলে। গ্রামের মধ্যবর্তী ব্রিজের কাজ সম্পুর্ণ হলেও ওপর ব্রিজের কাজ এখনও সম্পুর্ণ হয়নি। এখনো ব্রিজটির কাজ চলছে।
ব্রিজের কাজ চলাকালিন ব্রিজের ওপর দিয়ে চলাচল করা সম্ভব নয়।

এমতাবস্থায়, জনগনের চলাচল করার জন্য ব্রিজের পাশে কঁচুরীপানা দিয়ে বাধ দিয়ে একটি রাস্তা তৈরী করা হয়েছিল। পানির চাপে সেই বাধ ভেঙ্গে রাস্তার কিনারাংশ খালে চলে গেছে। এজন্য জনসাধারন চলাচল করতে পারছে না। গ্রামের বাইরে যেতে হলে তাদের নৌকা ব্যবহার করতে হচ্ছে। যেটা তাদের জন্য খুবই কষ্টদায়ক।

শুধু ব্রিজের কাজ বাকি নয়,এর সাথে রাস্তায়ও অনেক কাজ বাকি রয়েছে। রাস্তার অনেক জায়গায় এখনও বালু ভরাট করা হয় নাই। এমনকি যেখানে ইট বিছানো হয়েছিল। সেখানেও অনেক জায়গায় ভেঙে গেছে।

গ্রামের সাধারন জনগন জানায়,এ রাস্তার কাজ একদমই ভালো হয় নাই। রাস্তার দু’পাশে মাটি দিয়ে রাস্তা মজবুত করার কথা ছিল ঠিকাদারের(এডভোকেট শেলিম মোল্যা)। কিন্তু মাটি দেওয়া তো দুরের কথা রাস্তার কিছু জায়গায় এখনো বালু’ই দেওয়া হয়নি।

বালুর ঠিকাদার (মোঃ নবু মোল্যা) জানায়, রাস্তার কাজে যত বালু দরকার ছিল সেটা আমি দিয়েছি। কিন্তু আমার বিল এখনো পরিশোধ করেনি।এজন্য আমি রাস্তায় বালু দেওয়া বন্ধ করে দিয়েছি।বালু বাবদ আমার কাছে ৬ লক্ষ ৭২ হাজার বাকি রেখেছে। যখন তারা টাকা পরিশোধ করবে তখন বাকি কাজ করে দেবো।

(সি/স-২০ জুলাই-তা/ই)