যন্ত্রদানবে ক্ষতবিক্ষত ইসলামগঞ্জ বাজার Desk Desk News প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২২ সিলেটের কোম্পানীগঞ্জের ধলাই নদীতে থামানো যাচ্ছেনা অবাধে বালু উত্তোলন। স্থানীয় ভাবে বালুখেকুদের প্রতিরোধ করার চেষ্টা করলেও থামছেনা সেই ধংসাত্মক কার্যক্রম। অবাধে বালু উত্তোলনের ফলে ইতোমধ্যে বিলিন হয়েছে পুরোনো একটি সরকারী বাধ। ঢালারপাড় রক্ষায় নির্মিত প্রায় ৩৫ বছরের পুরাতন কালাপাথর বাধটি প্রকাশ্যে লুটেপুটে নিয়েছে সেই বালু খেকুরা। বুধবার কালাপাথর বাধ নামক স্থান থেকে অবৈধভাবে নালু উত্তোলনকালে একটি বালুর নৌকাসহ দুইটি লিস্টার মেশিন জব্দ করেন কোম্পানীগঞ্জ থানা পুলিশ। এ সময় বালু দুইজন উত্তোলন কারীকে আটক করেন থানা পুলিশ। এঘটনায় কোম্পানীগঞ্জ থানার সাব ইন্সপেক্টর জনার্দন তালুকদার বাদী হয়ে একটি মামলা দায়েরর প্রস্ততি চলছে। এলজিইডি সড়ক ঘেষে বালু খেকুদের বালু উত্তোলন করছে। স্থানীয় সূত্রে জানা যায়,নৌকা আটকের দিন দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত কোম্পানীগঞ্জ থানা পুলিশের এসআই জনার্দন তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি টিম এ অভিযান দিয়ে বালুভর্তি নৌকা,দুইটি লিস্টারর মেশিন ও দুইজনকে আটক করেন। আটককৃত বালুবাহী নৌকা ও লিস্টার মেশিন। আটককৃতরা হলেন, উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের মোস্তুফানগর গ্রামের জকির মিয়ার ছেলে মো. আব্দুল (৩০) ও সুনামগঞ্জের জামালগঞ্জ থানার আব্দুল খালেকের ছেলে মুখলেছুর রহমান (৩৫)। অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটককৃত দুইজনের নাম উল্লেখ্যসহ আরো দুই তিনজনকে অজ্ঞাত আসামী করে মামলা (মামলা নং ১১) দায়ের হয়েছে। বসতবাড়ি সংলগ্নে বালু উত্তোলন করছে। কোম্পানীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, বালুমহাল ইজারার শর্ত তোয়াক্কা না করে ধলাই নদের তীরঘেঁষে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযানে নামে কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল। অভিযানে ধলাই নদের তীরঘেঁষে বালু উত্তোলনকালে একটি বাল্কহেড নৌকা ও দুইটি লিস্টার মেশিন আটক করা হয়েছে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী বলেন, ধলাই নদ থেকে নিয়ম মেনেই বালু উত্তোলন করতে হবে, অন্যথায় অভিযান অব্যাহত থাকবে। আটক একটি নৌকা ও দুইটি লিস্টার মেশিনকে জব্দ দেখিয়ে এবং আটক দুইজনসহ অজ্ঞায় ২/৩ জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্ততি চলছে। বালু খেকুদের হাত থেকে বাদ যাচ্ছেনা সড়ক ও হাট বাজার। গভীর রাতে বালু খেকুরা যন্ত্রদানব দিয়ে তান্ডব চালায় ধলাই নদী ঘেষা ইসলামগঞ্জ বাজারের আশেপাশে। গত কয়েক রাত ধরে চলছে এই তান্ডব। স্থানীয় একাধিক ব্যক্তি জানান,উপজেলা আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার ছত্রছায়ায় এই যন্ত্র দানবের তান্ডব চলছে। প্রভাবশালী সেই নেতা প্রতি বর্গফুট বালু দুই টাকা হারে নৌকা মালিক পক্ষের কাছে বিক্রি করে নিজে আর্থিক সুবিধা আদায় করলেও হুমকির মুখে ঠেলে দিচ্ছে ইসলামগঞ্জ বাজার ও নদী সংলগ্ন এলজিইডি সড়ক। এভাবে চলতে থাকলে যে কোনো সময় সড়কে ধস নামতে পারে। গত কয়েকদিন ধরে দিনের বেলাতেও চলছে লিস্টার মেশিন নামক যন্ত্রদানবের তান্ডবলিলা। বালু খেকুদের নিবারণে স্থানীয় এক দম্পতি বাধা দিলে বালু খেকুরা তাদের শারীরিক ভাবে লাঞ্চিত করেন। ঘটনাটি থানা পর্যন্ত গড়ালেও থেমে নেই বালু লুট। SHARES জাতীয় বিষয়: