সাগরপথে গ্রিস যাওয়ার পথে দিরাইয়ের ৪ জন নি হ ত শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৬ উত্তর আফ্রিকার লিবিয়া থেকে সাগরপথে গ্রিস যাওয়ার পথে ভয়াবহ মানবিক বিপর্যয়ে অন্তত ২২ জন অভিবাসীর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১৮ জনই বাংলাদেশি বলে জানা গেছে। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটের কারণে তারা প্রাণ হারান। উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাতে জানা গেছে, দীর্ঘ সমুদ্রযাত্রায় খাবার ও পানির সংকটে একে একে অসুস্থ হয়ে পড়েন যাত্রীরা। পরে অনেকেই মারা যান। পাচারকারীদের নির্দেশে মৃতদেহগুলো ভূমধ্যসাগরে ফেলে দেওয়া হয়। নিহত বাংলাদেশিদের মধ্যে সুনামগঞ্জের দিরাই উপজেলার তারাপাশা গ্রামের আবু সর্দারের ছেলে মো নুরুজ্জামান সর্দার ময়না (৩০), মৃত ক্বারী ইসলাম উদ্দীনের ছেলে মোঃ সাহান এবং আব্দুল গণির ছেলে মোঃ সাজিদুর রহমান (২৮) ও রনারচর গ্রামের মুজিবুর রহমান (৪০)-এর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে উদ্ধার হওয়া কয়েকজন অভিবাসী গ্রিসের একটি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় আরও অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে সাগরপথে গ্রীসের আরেক যাত্রী দিরাইয়ের মাটিয়াপুর গ্রামের যুবক ‘তারেক মিয়া’ পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছে বলে তার পরিবার সূত্রে জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, উন্নত জীবনের আশায় দালালচক্রের মাধ্যমে বিপজ্জনক সাগরপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে প্রায়ই এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে। SHARES বিশেষ সংবাদ বিষয়: