ভোলাগঞ্জ রোপওয়ে ও ধলাই নদীতে টাস্কফোর্সের অভিযান পরিচালিত,৬ লক্ষ টাকা জরিমানা আদায়

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২০

স্টাফ রিপোর্টার:-দেশের একমাত্র সরকারী রোপওয়ে রুজ্জু পথ ভোলাগঞ্জ রোপওয়ে ও ধলাই নদীতে অবৈধ ভাবে চিপ পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়।অদ্য সোমবার ২৭ জুলাই সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত টাস্কফোর্স অভিযানিক দলের নেতৃত্বে ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার ওসি কে.এম নজরুল জাহান কাজল সহ বিজিবি সদস্যরা।

টস্কফোর্স অভিযানে ইজারাবহিভূর্ত সংরক্ষিত এলাকার ভিতর থেকে চিপ পাথর উত্তোলন ও নদী তীরবর্তি লিলাই বাজারের আবাসিক এলাকায় বালু উত্তোলনের দায়ে ১০ টি নৌ ও লিস্টার মালিকের বিরুদ্ধে মামলা পরিচালনা করেন।এ সময় উক্ত নৌ ও লিস্টার মালিকদের কাছ থেকে নগদ ৬ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের সময় ভোলাগঞ্জ রোপওয়ে সীমানার ভেতর থেকে উত্তোলিত ১ শত ৫০ ফুট চিপ পাথর জব্দ করা হয়।জব্দকৃত চিপ পাথর ৭ হাজার ৫ শত টাকা দরে প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়।

উল্লেখ্য সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নির্মিত দেশের একমাত্র রোপওয়ে রুজ্জুপথের নির্ধারিত ৩ শত ৬০ একর ভূমি নদী দুই পারের সরকারী ও বিরোধী দলীয় কিছু অসাধু নেতাকর্মীরা ঐক্যবধ্য হয়ে দীর্ঘদিন যাবত লুটপাট করে আসছে।তাদের লুটপাট থেকে বাদ পড়েনি রোপওয়ের অনেক স্থাপনাও।

সম্প্রতি স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল সিলকো সংবাদে এ বিষয়ে “”ভোলাগঞ্জ রোপওয়ে সীমানাঘেষে চলছে চিপ ও বালু উত্তোলন,নৈপথ্যে চাঁদাবাজী””শিরোনামে সংবাদ প্রচার করলে নড়চড়ে বসে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন কর্তৃক এ টাস্কফোর্স অভিযান পরিচালিত হওয়ায় সর্বমহলে ভূয়সী প্রসংসিত হয়েছে নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য বলেন,অবৈধ বালু উত্তোলন ও চিপ উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যা হত থাকবে।যারা ভোলাগঞ্জ রোপওয়ের সংরক্ষিত এলাকা থেকে এই সব অবৈধ উত্তোলন কার্যক্রম চালাবে তাদের বিরুদ্ধে আরো কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(সি/স-২৭ জুলাই-তা/ই)