নাজিরপুর উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড কমিটির অনুমোদন Desk Desk News প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২০ নাজিরপুর প্রতিনিধি:-“মাদকমুক্ত সমাজ গড়াই আমাদের অঙ্গীকার” শ্লোগানে এগিয়ে চলা। মুক্তিযুদ্ধের চেতনা আগামি প্রজন্মের মধ্যে টিকিয়ে রাখার জন্য “মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড” এর নাজিরপুর উপজেলা (পিরোজপুর) কমিটি অনুমোদন দেন পিরোজপুর জেলা কমিটি। বৃহস্পতি বার ৩০ শে জুলাই এই কমিটির অনুমোদিত হয়। মো: বায়েজিদ বোস্থামি কে সভাপতি ও মো: মিলোন শেখ কে সাধারন সম্পাদক করে সংগঠনটির কেন্দ্রীয় সংসদের অনুমদিত জেলা কমিটি বৃহস্পতি বার ৩০ শে জুলাই এই কমিটির অনুমোদন দেন। জেলা কমিটির সভাপতি ও সধারন সম্পাদক এর স্বাক্ষারিত সংগঠনটির প্যাডে আগামি ১ বছরের জন্য সংগঠনটির নাজিরপুর উপজেলা(পিরোজপুর) শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া সংগনটির কেন্দ্রীয় নির্দেশ অনুসারে জেলা কমিটি থেকে আগামি ১ মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে। অনুমোদিত কমিটিতে গঠন তন্ত্র ও সংগঠন বিরোধী কোন অভিযোগ প্রমানিত হলে তাকে সংগঠন থেকে অব্যহতি প্রদান করা হবে। এ ব্যাপারে পিরোজপুর জেলা আওতাধীন নাজিরপুর উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড। অনুমোদিত কমিটির সভাপতি মোঃ বায়েজীদ বোস্থামী ও সাধারন সম্পাদক মোঃ মিলোন শেখ বলেন মুক্তিযুদ্ধের চেতনা অগ্রগামী হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার ও মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। (সি/স-৩১ জুলাই-তা/ই) SHARES রাজনীতি বিষয়: