বিপথগামীদের কেউ ভালো হতে চাইলে সুযোগ দেওয়া হবে,বর্ণীতে বিট পুলিশিং সভায় ওসি নজরুল Desk Desk News প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২০ স্টাফ রিপোর্টার:-কোম্পানীগঞ্জের বর্ণীতে বিট পুলিশিং সভায় ওসি কে.এম. নজরুল জাহান কাজল বলেন, কোম্পানীগঞ্জে অতিতে অনেক ডাকাতির ঘটনা ঘটেছে।অনেক মাদক কারবারি সক্রিয় ছিলো। আমি যোগদানের পর থেকে ডাকাত এবং মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম।কেউ আত্নসমর্পণ করলে তাকে সুযোগ দেওয়া হবে।কেউ ভালো হতে চাইলে তাকেও সুযোগ দেওয়া হবে।সিলেটের সুযোগ্য পুলিশ সুপার ফরিদ উদ্দিন মহোদয়ের নির্দেশ কোম্পানীগঞ্জ সহ সিলেট জেলার মাটিতে মাদক,ডাকাত,সন্ত্রাসীদের এক ইঞ্চি পরিমান জায়গা নেই। সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রমে উপস্থিত এলাকাবাসী তিনি আরো বলেন,পুলিশই জনগন,জনগনই পুলিশ।অপরাধী ছাড়া দেশের সব জনগন পুলিশের বন্ধু।কোম্পানীগঞ্জ থানায় মামলা বা জিডি করতে এক টাকাও লাগেনা এটা নিশ্চয় জানেন।থানায় মামলা বা জিডি করিয়ে দিতে সহযোগীতার আস্বাস দিয়ে কেউ যদি টাকা দাবী করে আমাকে বলবেন,তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যাবস্থা নেবো।কোম্পানীগঞ্জ থানায় কোনো দালালের জায়গা নেই।এছাড়াও ছোট খাটো কোন ঝামেলার ব্যাপারে থানায় যেতে হবে না।ইউনিয়ন বিট পুলিশিং সেবায় সাব ইন্সপেক্টর শামসুল আরেফিন আছে,যে কোনো ছোটখাটো সমস্যা সমাধানে তার সাথে যোগাযোগ করলেই ইনশাল্লাহ সমাধান করে দিবে।প্রয়জনে আমার সাথে যোগাযোগ করবেন। মাদক,সন্ত্রাস,জঙ্গিবাদ,নারীনির্যাতন, ইভটিজিং মুক্ত সমাজ গড়তে পুলিশি সেবা মানুষের দের গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষে উত্তর রণিখাই ইউনিয়নের বর্ণী গ্রামে সম্পারসারিত বিট পুলিশিং কার্যক্রম সভায় তিনি এই বক্তব্য প্রদান করেন।এ সময় উপস্থিত সবার মাঝে মাস্ক বিতরণ করা হয় এবং সবাই করোনা প্রতিরোধে জনসমাগম পরিহার, সআমাজিক দুরত্ব বজায় রাখার জন্যে অনুরোধ করেন। মঙ্গলবার (৪ আগস্ট) বিকাল ৫ টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত ইউনিয়নের জামেয়া ইসলামিয়া আনোয়ারুল উলুম বর্ণী মাদ্রাসা মাঠের সভায় ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার আব্দুল খালিকের সভাপতিত্বে ও সাব ইন্সপেক্টর সামসুল আরেফিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মাওলানা মনির। এ সময় উপস্থিয় ছিলেন যুবলীগ নেতা এখলাছ মিয়া, আজির উদ্দিন, আলিরাজা,২নং ওয়ার্ড মেম্বার রইছ মিয়া, নুরুল আমিন,সহকারী শিক্ষক ইকবাল হুসেন এমাদ,২নং ওয়ার্ড মেম্বার রইছ,আলিরাজা সহ স্থানীয় জনসাধারণ। প্রতিবেদক:-নোমান আহমেদ। (সি/স-০৪ আগস্ট-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: