বিতর্কিত ছাত্রলীগ নেতা হিরন মাহমুদ নিপু গ্রেফতার শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ২:০২ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০২০ সিলকো ডেস্ক:-র্যাবের হাতে গ্রেপ্তার হলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপু। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সিলেট নগরীর বালুচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নিপুর বিরুদ্ধে একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে বলে জানিয়েছে র্যাব-৯ এর মিডিয়া দফতর। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় বালুচর এলাকাস্থ ব্যক্তিগত কার্যালয় থেকে নিপুকে গ্রেপ্তার করা হয়। পরে রাত দশটার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৯ এর মিডিয়া দফতর। প্রসঙ্গত, হিরণ মাহমুদ নিপু সিলেট জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি থাকাকালে ২০১৫ সালে কোর্ট পয়েন্টে সিপিবির জনসভায় ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালান। এসময় মঞ্চে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমকেও লাঞ্ছিত করা হয়। এ ঘটনার জেরে বহিস্কৃত হন নিপু। এর আগে সর্বশেষ ২০১৯ সালের ২১ নভেম্বর তাকে গ্রেপ্তার করে র্যাব। (সি/স-২০ আগস্ট-তা/ই) SHARES অপরাধ বিষয়: