গোলাপগঞ্জের লক্ষণাবন্দে বাড়িতে ডাকাতের হানা,৯ লক্ষাধিক টাকার মালামাল লুট শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২০ গোলাপগঞ্জ প্রতিনিধি:-উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আতিকুর রহমানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। বুধবার (২০ আগষ্ট) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে আতিকুর রহমান বাড়িতে এ ঘটনা ঘটে। ১০-১২ জনের একটি সঙ্গবদ্ধ ডাকাত দল বাসার সবাইকে জিম্মি করে নগদ টাকা, সোনা, মোবাইলসহ কয়েক লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে যায়। জানা যায়, বুধবার দিবাগত রাত ৩টার দিকে সাবেক ইউপি সদস্য আতিকুর রহমান বাড়িতে হানা দেয় এও ডাকাত দল। এসময় ডাকাত দলের সদস্যরা পরিবারের সবার ও হাত পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের আলমারি ভেঙ্গে নগদ ১ লক্ষ ১৯ হাজার টাকা, ১২ ভরি সোনাসহ ৯ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা হারুনুর রশিদ চৌধুরী জানান, খবর পেয়েছি আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, আমরা সঠিক তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব। (সি/স-২০ আগস্ট-তা/ই) SHARES অপরাধ বিষয়: