সিলেটের সবকয়টি পাথর কোয়ারী খোলার দাবীতে হোটেল ব্রিটানিয়ায় ব্যবসায়ী পরিষদের বৈঠক হবে আজ শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২০ স্টাফ রিপোর্টার:-দীর্ঘদিন ধরে সিলেট বিভাগের পাথর কোয়ারীগুলো বন্ধ থাকায় দেশব্যাপী পাথর ব্যবসায় ধ্বস শুরু হয়েছে।সিলেটের প্রধান কর্মস্থান পাথর কোয়ারীগুলো বন্ধ থাকার ফলে সংশ্লিষ্ট শ্রমিক পরিবারে নিরব দূর্ভিক্ষ দেখা দিয়েছে। শ্রমিক পরিবারের মাঝে নিরব দূর্ভিক্ষ ঠেকাতে পাশাপাশি ব্যবসায় শিথিলতা আনতে শ্রমিকবান্ধব আধুনিক সিলেট রুপকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ (এমপি),পররাষ্ট্র মন্ত্রী ড.একেএম মোমেন (এমপি) এবং পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান মহোদয় সহ কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল সাহেবের সার্বিক সহযোগীতার কামনা করছি।সেই সাথে সংবাদকর্মী, ব্যবসায়ী, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের সার্বিক সহযোগীতার কামনা করছি বলে জানান সিলেট বিভাগীয় পাথর ব্যবসায়ী পরিষদের আহবায়ক মুক্তিযোদ্ধা ডা.আব্দুর নুর। তিনি আরো বলেন,কোয়ারী চালু এবং পাথর ব্যবসায় শিথিলতা আনায়নে লক্ষে আজ ২৫ আগস্ট মঙ্গল সন্ধ্যা ৭ টার সময় সিলেটের আম্বরখানাস্থ হোটেল ব্রিটানিয়া এক সভা অনুষ্টিত হতে যাচ্ছে। উক্ত সভায় আওয়ামি লীগের কেন্দ্রীয় ,জেলা, উপজেলার নেতৃবৃন্দ, চেম্বার, উপজেলা চেয়াম্যান, ইউ, পি চেয়ারম্যান ও ব্যবসায়ীনেতৃবৃন্দকে সদয় উপস্তিত থাকার আমন্ত্রন জনানো হচ্ছে। বিজ্ঞপ্তি (সি/স-২৫ আগস্ট-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: